মূল সংবাদে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইএসডিও কর্মকর্তা নিহত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইএসডিও কর্মকর্তা নিহত
ছবিঃ নিউজ ফাস্ট

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বন বিভাগ কার্যালয়ের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রিপন চন্দ্র পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া এলাকার হরিপ্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ইএসডিও) কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

​প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল বন বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিপন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার এসআই বাবুল হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় আহত নারী ক্ষতিপূরণ পেলেন ৭ কোটি টাকা

পরের সংবাদ

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।