মূল সংবাদে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের বক্তারপুর গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মীর হোসেন (৬৩) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে বক্তারপুর গ্রামের মুন্সী চকিদার বাড়ির পাশে শিশুরা ফুটবল খেলছিল। খেলা চলাকালে ওই বাড়ির ফয়সালের মা রওশন আরা বেগমের গায়ে বল পড়ে।

এ নিয়ে মীর হোসেনের নাতি হাবিবুরের সঙ্গে রওশন আরা বেগমের কথা কাটাকাটি হয়। এ সময় হাবিবুরের দাদা এগিয়ে এলে রওশন আরা বেগমের ছেলে ফয়সালসহ কয়েকজন লাঠি দিয়ে মীর হোসেনকে পিটিয়ে মারাত্মক জখম করে।

এ সময় মীর হোসেনকে উদ্ধার করে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে মীর হোসেনের লাশ থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মীর হোসেনের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে ফয়সালকে প্রধান আসামি করে ছয়-সাতজনের নাম উল্লেখ করে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি আলা উদ্দিন ও বারেককে গ্রেফতার করেছে।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, মীর হোসেনের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং গ্রেফতারদের শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইএসডিও কর্মকর্তা নিহত

পরের সংবাদ

তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।