মূল সংবাদে যান
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বুধবার বেনাপোল বন্দরে বন্ধ থাকছে আমদানি-রপ্তানি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বুধবার বেনাপোল বন্দরে বন্ধ থাকছে আমদানি-রপ্তানি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি বাণিজ্য একদিনের জন্য বন্ধ থাকবে।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে আগের নিয়মে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের নোটিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার দিনভর বেনাপোল-পেট্রাপোলসহ গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোতে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ আমদানি-রপ্তানি বিষয়ক সম্পাদক মো. রকি মাহামুদ লিটন বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে কার্যক্রম শুরু হবে।’

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একদিনের জন্য বাণিজ্যিক বিরতি কার্যকর হলেও বন্দর এলাকা ও আন্তর্জাতিক চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

বৃহস্পতিবার আমদানি-রপ্তানি বাণিজ্য চালুর পর যাতে যানজট বা কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

১ সেপ্টেম্বর থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

পরের সংবাদ

জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।