মূল সংবাদে যান
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলায় ‘মরা নদী’তে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

নিহত শিশুরা হলো- দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

স্থানীয় ইউপি মেম্বার মজিবুর রহমান বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।

তিনি বলেন, ‘এই নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভলিন মিসাইল কিনছে ভা...

পরের সংবাদ

আইন পেশায় সফল হতে অর্থের পেছনে না ছোটার পরামর্শ আইনমন্ত্রীর

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।