মূল সংবাদে যান
রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যু হলো। এ সময় আরও নতুন করে ৭২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ডেঙ্গুতে এই দুইজনের মৃত্যু হয়েছে আজ সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টা সময়ের মধ্যে।

এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৭২৩ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২১ হাজার ৫৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় ৭১২ জনসহ হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৯ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন রয়েছেন ঢাকা বিভাগে। 

এছাড়া বরিশাল বিভাগে ১০১, চট্টগ্রাম ৮৩, খুলনা বিভাগে ৯৮ জন, ময়মনসিংহে ৪৫, রাজশাহীতে ৬৩ জন ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

রাজধানী ঢাকার ৪১৬ বছর উপলক্ষ্যে মাসব্যাপী উৎসব কর্মসূচি

পরের সংবাদ

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।