মূল সংবাদে যান
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে সারাদেশে আরও ৬ জনের প্রাণহানি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ডেঙ্গুতে সারাদেশে আরও ৬ জনের প্রাণহানি

ভয়ানক হয়ে ওঠা ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে মশাবাহিত রোগটি নিয়ে নতুন করে আরও ১ হাজার ৯৪৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৭৯ হাজার ৬২০ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবারও (২৯ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়। এদিন আক্রান্ত হন ১ হাজার ৯৪২ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মুদ্রানীতি ঘোষণা: মূল্যস্ফীতির চাপ, কমল না নীতি সুদহার

পরের সংবাদ

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের বিমান হামলা, নিহত ৫০

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।