মূল সংবাদে যান
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ভারতের দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে মমতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনরা।

দিল্লি পুলিশ এসে তাদের সরতে বলেন। ধর্না প্রত্যাহার করতে বলেন। কিন্তু তারপরও ধর্নায় বসে থাকেন মমতা ও তৃণমূলের বাকি সদস্যরা। এরপরই আটক করা হয় তাদের।

আটক করে তাদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা জানা যায়নি।

উল্লেখ্যঃ একদিনেই দুই সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করল দিল্লি পুলিশ। এর আগে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছে পুলিশ। তাকে সরাসরি কোনও থানায় না নিয়ে গিয়ে, দিল্লির বিভিন্ন রাস্তায় ঘোরানো হয়।

একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও কালীঘাট তৃণমূলের বাকি সাংসদদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা জানা যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

যেভাবে চালু করবেন স্টারলিংকের মোবাইল সেবা

পরের সংবাদ

প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ