মূল সংবাদে যান
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের উত্থানে বিশ্বে বিলিয়নিয়ারদের সংখ্যা রেকর্ড ৩,৭৯৫ জন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
এআইয়ের উত্থানে বিশ্বে বিলিয়নিয়ারদের সংখ্যা রেকর্ড ৩,৭৯৫ জন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। ফলে ২০২৫ সালে বিশ্বের শতকোটিপতির সংখ্যা রেকর্ড ৩ হাজার ৭৯৫ জনে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সম্পদবিষয়ক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান আলট্রাটা।

প্রতিষ্ঠানটির হিসাবে, এক বছরে শতকোটিপতির সংখ্যা বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ, পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

একই সময়ে বিশ্বের শতকোটিপতিদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে রেকর্ড ১৫ দশমিক ১ ট্রিলিয়ন (১৫ লাখ ১০ হাজার কোটি) ডলারে উঠেছে।

শতকোটিপতিদের সম্পদ বৃদ্ধিতে যেসব কোম্পানির অবদান সবচেয়ে বেশি, তেমন ১৫০টি তালিকাভুক্ত কোম্পানি চিহ্নিত করেছে তারা।

গত পাঁচ বছরে যেসব কোম্পানি এআই খাতে অন্তত ৩ কোটি ডলার বিনিয়োগ করেছে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে তাদের বাজার মূলধন বৃদ্ধির হার বেশি। যেসব কোম্পানি এআই খাতে বিনিয়োগ করেনি, সেসব কোম্পানির তুলনায় ২৩ শতাংশ বেশি।

ফোর্বস ম্যাগাজিন সেপ্টেম্বর মাসে যে শীর্ষ ১০ ধনীর তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে ৯ জনই প্রযুক্তি খাতের। এদের মধ্যে অর্ধেকের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলারের বেশি।

প্রতিবেদনে ২৯ জন ‘সুপার শতকোটিপতির’ কথা বলা হয়েছে। তাঁদের প্রত্যেকের সম্পদের পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারের বেশি। তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৪ দশমিক ১ ট্রিলিয়ন ডলার—বিশ্বের সব শতকোটিপতির মোট সম্পদের ২৭ শতাংশ।

২০১৭ সালে এ ধরনের সুপার শতকোটিপতির সংখ্যা ছিল মাত্র ১০ জন। তখন তাঁদের সম্পদের পরিমাণ ছিল অনেকটাই কম। বিশ্বের শতকোটিপতিদের মোট সম্পদের মাত্র ৭ দশমিক ২ শতাংশ।

২০২৫ সালে উত্তর আমেরিকায় শতকোটিপতির সংখ্যা ১১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৭ জন। বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় এ বৃদ্ধির হার বেশি।

গত বছর ইউরোপে শতকোটিপতির সংখ্যা ৭ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জন। এশিয়ায় ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির পর শতকোটিপতির সংখ্যা হয়েছে ৮৮১ জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

তিন বছরের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গুর সংক্রমণ

পরের সংবাদ

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

আন্তর্জাতিক

সব সংবাদ