মূল সংবাদে যান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ডিসেম্বরে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে, তাতে এক থেকে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা কর্মপরিকল্পনায় এ তথ্য তুলে ধরা হয়।

কর্মপরিকল্পনা অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের জন্য ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিকে, এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হবে ১ নভেম্বর। অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদনকারীদের তথ্য আগামী ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে সংগ্রহ করা হবে।

এরপর ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র সংগ্রহ করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে পুনর্মূল্যায়নের কাজ। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তন সংক্রান্ত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে।

পরবর্তী সময়ে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের তথ্য যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চলবে চূড়ান্ত যাচাই কার্যক্রম। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বর।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শামীম-সাব্বিরের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে স্বজনদের আহাজারি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।