মূল সংবাদে যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

এক বিলেই লাল, গোলাপি ও সাদা পদ্ম, প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
এক বিলেই লাল, গোলাপি ও সাদা পদ্ম, প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়

গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় বিলে ফুটেছে লাল, গোলাপি ও সাদা পদ্ম। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা এসব পদ্মের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। নৌকায় ঘুরে বিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পদ্মফুল বিক্রি ও নৌকা চালিয়ে বাড়তি আয় করছেন স্থানীয়রা।

জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে বলাকইড় গ্রামে এ বিলের অবস্থান। স্থানীয়দের ভাষ্য, ১৯৮৮ সালের বন্যার পর থেকে বর্ষায় এখানে প্রাকৃতিকভাবে পদ্মের বিস্তার শুরু হয়। বর্তমানে বিলের বড় অংশজুড়ে দেখা যায় নানা রঙের পদ্ম।

সকাল থেকেই পরিবার, বন্ধু ও শিক্ষার্থীরা নৌকা নিয়ে বিলে ঘুরছেন। ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা আরও বেড়ে যায়।

স্থানীয় মাঝি মনু মিয়া বলেন, প্রায় প্রতিদিনই মানুষ পদ্মবিল দেখতে আসে। ছুটির দিনে ভিড় আরও বাড়ে। নৌকায় ঘুরিয়ে আমরা বাড়তি আয় করি। বিলের সৌন্দর্য রক্ষায় সব নৌকায় ঝুড়ি রাখা হয়েছে, যাতে কেউ ময়লা-আবর্জনা বা প্লাস্টিক পানিতে না ফেলে।

পদ্মবিল ঘিরে আয় করছেন স্থানীয় ফুল সংগ্রহকারীরাও। ভোর থেকে দুপুর পর্যন্ত বিল থেকে পদ্মফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করেন তারা। স্থানীয়দের দাবি, গোপালগঞ্জ শহরে প্রতিটি পদ্মফুল ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বিক্রি হয়।

দর্শনার্থী তাসমিয়া ইসলাম দোলা বলেন, অপরূপ সৌন্দর্যের পদ্মবিল আমাকে নির্মল আনন্দ দিয়েছে। এ বিলের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হবে।

এছাড়া পদ্ম বাণিজ্যিকভাবে চাষ করা গেলে কৃষকেরা লাভবান হতে পারেন। তবে বিলের পরিবেশ রক্ষায় প্লাস্টিক-পলিথিনসহ বর্জ্য না ফেলা এবং অযথা পদ্মফুল ও পাতা নষ্ট না করার পরামর্শ দেন অনেকেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বিদ্যুৎ খাতের উন্নয়নে ২০০ মিলিয়ন ঋণ অনুমোদন এডিবির

পরের সংবাদ

আগামী ছয় মাসে অতিরিক্ত গরমে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

রাজনীতি

সব সংবাদ