মূল সংবাদে যান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৩০

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৩০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩০। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন ও সিলেটে চারজন মারা গেছে।
একই সময়ে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১২৪ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৭২০ জনে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বিব্রতকর রেকর্ড গড়ল বাংলাদেশ

পরের সংবাদ

সম্প্রসারিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।