মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কারাগার ভেঙে পালানো ১৬৬ বন্দির কোন তথ্য নেই: কারা মহাপরিদর্শক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
কারাগার ভেঙে পালানো ১৬৬ বন্দির কোন তথ্য নেই: কারা মহাপরিদর্শক

জুলাই আগস্ট গণ-আন্দোলনের সময় নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ জন বন্দির নথি কারা অধিদপ্তরের কাছে নেই বলে জানিয়েছেন মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। 

এ ছাড়া পালানো ৯ জঙ্গির মধ্যে তিনজন এখনও গ্রেপ্তার হয়নি বলেও জানান তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মোতাহার হোসেন।

তিনি বলেন, ৬৯০ জন আসামি এখনও পলাতক আছেন। এর মধ্যে নরসিংদীর কারাগার থেকে পালানো ১৬৬ জনের তথ্য আমরা এখনও সংগ্রহ করতে পারছি না।

বাকি তথ্যগুলো আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। আর এই ১৬৬ জনের তথ্য আদালত থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। যেহেতু কারাগারের সব সার্ভার তখন পুড়ে গিয়েছিল তাই এই সমস্যা হয়েছে।

কারার মহাপরিদর্শক বলেন, ধারণক্ষমতার সমস্যায় দুর্ধর্ষ আসামিদের কারাগারে আলাদা করে রাখা যাচ্ছে না। সাধারণ আসামিরা হয়তো কারাগারে জঙ্গিদের সংস্পর্শে এসেছে। ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২৬ হাজারের অধিক মোবাইল কোর্টে কনভিক্টেড আসামি আমরা পেয়েছি।

তিনি বলেন, অতিরিক্ত বন্দির চাপ কমানো এবং কারাগারের ব্যবস্থাপনা সক্ষমতা বাড়াতে নতুন কারাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার ও আটটি জেলা কারাগার চালু করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সৎ ও দক্ষদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।