মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
ছবিঃ নিউজ ফাস্ট

বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে যান। এসময় প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রীর। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণাসহ ১৫ দাবি জামায়াতের

পরের সংবাদ

শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাই গ্রেপ্তার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।