মূল সংবাদে যান
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের জন্য নির্মাণ করা হবে ১০০ শয্যার হাসপাতাল: শ্রমমন্ত্রী

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
পোশাক শ্রমিকদের জন্য নির্মাণ করা হবে ১০০ শয্যার হাসপাতাল: শ্রমমন্ত্রী

পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গাজীপুরে আন্দোলনে নিহত শ্রমিকদের হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ নভেম্বর) রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনার লক্ষে ত্রিপক্ষীয় সভা শেষে এ কথা জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে আপাতত ১ লাখ টাকা দেওয়া হয়েছে। আমরা পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনি আওতায় বিচার করা হবে।

দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমিক নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শ্রমিক নেতারা প্রমাণ করেছেন ক্রাইসিসের সময় কীভাবে সম্মিলিতভাবে সমস্যার সমাধান করতে হয়। শ্রমিক নেতারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন তেমনি সাড়া দিয়ে এসেছেন বিকেএমইএ ও বিজেএমইএ নেতারা। তাদের যতবার ডেকেছি, তারা রাতে দিনে এসেছেন।

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, তৈরি পোশাক শ্রমিকদের জন্য নিরপেক্ষ ও নির্মোহভাবে নতুন মজুরি ঘোষণা করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন নিম্নতম মজুরি ঘোষণা করবে মজুরি বোর্ড। এ ক্ষেত্রে শ্রমিক, মালিক ও দেশের স্বার্থ রক্ষা করা হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তৈরি পোশাক খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছরের মধ্যে নতুন করে বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে।

মাহদী আমিন বলেন, মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা রয়েছেন। তারা শ্রমিক, মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবেন বলে সরকার বিশ্বাস করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্র...

পরের সংবাদ

মিরসরাই থেকে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।