মূল সংবাদে যান
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

অভয়নগর থানার ওসি নুরুজ্জামানকে পুলিশ লাইনে সংযুক্ত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
অভয়নগর থানার ওসি নুরুজ্জামানকে পুলিশ লাইনে সংযুক্ত

যশোরের অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামানকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের এক আদেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি জানান, অভয়নগর থানার ওসি ইন্সপেক্টর নুরুজ্জামানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি পুলিশ লাইনেই থাকবেন।

কী কারণে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রশাসনিক কারণেই ইন্সপেক্টর নুরুজ্জামানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়েছে যবিপ্রবি

পরের সংবাদ

বেনাপোল পৌরসভার স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।