বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার পূর্বতন কমিটি বাতিল করে সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুযায়ী নতুন ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরতি তালুকদার কলিকে আহ্বায়ক এবং বিমল বণিককে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত প্যাডে সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শ্রী সিদ্ধার্থ এষ বলাই, শ্রী বিমলাংশু রায়, অ্যাডভোকেট প্রণব কান্তি দাশ, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, শ্রী নন্দন রায়, শ্রী সন্তোষ রায় সন্তো, শ্রী চঞ্চল কুমার লৌহ, শ্রী বিটু বড়ুয়া, ডেনিশ চক্রবর্তী, শ্রী সুমন সাহা, শ্রী বিধান চন্দ্র দাস, শ্রী রাহুল দে পাপলু, শ্রী বিপ্লব তালুকদার, শ্রী সুজিত দেব, শ্রী নির্মাণ চক্রবর্তী, শ্রী স্বপন সরকার, শ্রী সুমন দাশ সাগর এবং শ্রী মিন্টু চৌধুরী।
নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বিমল বণিক।
তিনি বলেন, “দীর্ঘকাল ধরে আমাদের সুনামগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির যে নিদর্শন রয়েছে, তা অন্যান্য জেলার সঙ্গে তুলনা করলে সত্যিই সুনামগঞ্জ ব্যতিক্রম।”
তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন এবং সম্পন্ন করতে সুনামগঞ্জের সর্বস্তরের জনসাধারণ, জেলার পাঁচজন সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানানো হচ্ছে।