মূল সংবাদে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় ডিবির ৩ সদস্য আহতের ঘটনায় ১৫ জনের নামে মামলা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
কুষ্টিয়ায় ডিবির ৩ সদস্য আহতের ঘটনায় ১৫ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিবউদ্দীন জনি বাদী হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা হামলার শিকার হন।

এ ঘটনায় আহত হন ডিবির এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। পরে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পরের সংবাদ

বেনাপোলে ইউনিয়ন পরিষদের কাজে অনিয়মের অভিযোগ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।