মূল সংবাদে যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মানবতাবিরোধী অপরাধের দায়ে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
বাশার আল-আসাদ

সিরিয়ার গৃহযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকেও।

মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের একটি ফৌজদারি আদালত আসাদকে পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করে। অন্যদিকে, নাজিবকে পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত রায়ে বলেছে, ২০১১ সালে দারা প্রদেশে আসাদ সরকারের সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের শামিল। সে সময়ের ওই সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছিল।

একই মামলায় আল-আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালে দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে এই দণ্ড দেওয়া হয়। ওই দমন অভিযান থেকেই পরবর্তী সময়ে দেশটিতে অভ্যুত্থান ও গৃহযুদ্ধের সূত্রপাত হয়।

কঠোর নিরাপত্তার মধ্যে রায় ঘোষণা করা হয়। বিচারক যখন রায় পড়ছিলেন, তখন বন্দির পোশাক পরা নাজিবকে একটি খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

২০১৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের রাশিয়ায় পালিয়ে যান। পরবর্তী সময়ে নাজিবকে আটক করা হয়। বিচারের মুখোমুখি হওয়া আসাদ সরকারের সাবেক কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম উচ্চপদস্থ ব্যক্তি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

পরের সংবাদ

বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।