মূল সংবাদে যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।

প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান।

অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল আট সদস্যের এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।

অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মানবতাবিরোধী অপরাধের দায়ে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

পরের সংবাদ

এনজোর জন্য ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।