মূল সংবাদে যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এনজোর জন্য ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
এনজোর জন্য ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি
এনজো ফার্নান্দেজ

এনজো ফার্নান্দেজকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার সিটির। কিন্তু চেলসির এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে পেতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে সিটিকে।

স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি এরই মধ্যে এনজোর দাম ঠিক করে রেখেছে ১২০ মিলিয়ন পাউন্ড। সেই অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিতও নেই তাদের।

২৫ বছর বয়সী এনজোর সঙ্গে চেলসির চুক্তি ২০৩২ সাল পর্যন্ত। ফলে দলবদলের বাজারে তাকে নিয়ে যতই আলোচনা থাকুক, চেলসির দর-কষাকষির অবস্থান বেশ শক্ত।

সিটির আগ্রহের বিষয়টি অবশ্য আলাদা গুরুত্ব পাচ্ছে। কারণ চেলসির কোচ এনজো মারেসকা এই আর্জেন্টাইনকে খুব ভালোভাবে চেনেন। চেলসিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই এনজোর টেকনিক্যাল দক্ষতার বড় ভক্ত মারেসকা।

চেলসির যেসব খেলোয়াড়কে নিয়ে ম্যানচেস্টার সিটির আগ্রহ রয়েছে, তাদের তালিকায় এনজোও আছেন। দলকে নতুন করে সাজানোর পরিকল্পনায় তাকে বিবেচনা করছেন মারেসকা। তবে চেলসি জানিয়ে দিয়েছে , ১২০ মিলিয়ন পাউন্ড না পেলে এনজোকে বিক্রির কথা ভাববে না তারা।

চেলসির এই মূল্যায়নের খবর প্রথম সামনে আসে মে মাসে। তখন টকস্পোর্ট জানিয়েছিল, এই মিডফিল্ডারের জন্য রেকর্ড অঙ্কের অর্থ চায় চেলসি। এরপর কয়েক মাস ধরে এনজোকে নিয়ে আলোচনা চললেও এখনো কোন ক্লাব তাদের অবস্থান বদলানোর মতো প্রস্তাব দেয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

পরের সংবাদ

বুধবার বন্ধ থাকছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।