মূল সংবাদে যান
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন
মার্কিন প্রতিনিধি দল। ছবিঃ নিউজফাস্ট

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন এবং বেনাপোল বন্দরের অডিটোরিয়ামে বন্দর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বুধবার (৭ অক্টোবর) প্রতিনিধি দলটি বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এসে পৌছান।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশন্থ মার্কিন দূতাবাসের উপ-রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা ডেভিড ডগলাস মু। এ সময় তার সাথে ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ ও অর্থনৈতিক বিশেষজ্ঞ শীলা আহমেদ।

বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব বলেন, প্রতিনিধি দলটি যশোরে অবস্থিত হোটেল অরিয়ন ইন্টারন্যাশনাল থেকে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে আসেন। এ সময় তিনি আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্টের শুন্যরেখা ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেন।

পরে বন্দরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও মত বিনিময় সভা শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানান, মার্কিন রাষ্ট্রদূত প্রথমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন এবং বেনাপোল-পেট্রাপোল এর জিরো লাইনে যান। সেখান থেকে বন্দরের কনফারেন্স রুমে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় যোগদেন।

মতবিনিময় সভা শেষে বন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

পরের সংবাদ

পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রীর সমমর্যাদার পদে মিঠুন চক্রবর্তী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।