মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে আলো ছড়াচ্ছেন সামিরা খান মাহি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মিস ইউনিভার্সে আলো ছড়াচ্ছেন সামিরা খান মাহি
ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

সম্প্রতি সেখানে পৌঁছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেওয়ার কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে মাহি বিশ্বমঞ্চে তার নতুন এই অধ্যায়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইংরেজিতে তিনি লেখেন, ‘আর এভাবেই মিস ইউনিভার্সের যাত্রা শুরু হলো! সামনে অপেক্ষা করছে অনেক সুন্দর মুখ, সুন্দর মন এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। আমার কুইনদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত।’

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

গত ৭ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ এর মুকুট জয় করেন সামিরা খান মাহি। গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। মুকুট জয়ের পরদিন, অর্থাৎ ৮ নভেম্বর রাতেই দেশের পতাকা হাতে পুয়ের্তো রিকোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মাহি।

গত ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে ৭৫তম মিস ইউনিভার্সের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্বের ১২০টিরও বেশি দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতায় লড়ছেন বাংলাদেশের এই প্রতিনিধি। এরই মধ্যে উদ্বোধনী প্যারেড ও ফটোশুটে অংশ নিয়ে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। গত আসরে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা সেরা ৩০ এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিলেন।

এবার সামিরা খান মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ বড় সাফল্য অর্জন করবে—এমনটাই প্রত্যাশা করছেন তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

পরের সংবাদ

মালয়েশিয়া যেতে কর্মীদের কত টাকা খরচ হবে, জানাল সরকার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।