মূল সংবাদে যান
রবিবার, ৩০ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নেপাল-তিব্বতে বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজার

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে।

রোববার পর্যন্ত নেপালে ৭৩৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও ২ হাজার ৪৯৮ জন।

এদিকে চীনের তিব্বতে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে ৫৪৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা ৭৫০ এবং নিখোঁজের সংখ্যা ৩ হাজার ৪৪ জন।

বুধবারের ভয়াবহ বন্যার পর আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। তবে নতুন করে বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে। নেপালের ভুটেকোশি নদীর পানি বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারী কাদা, ভূমিধস ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা। পরিস্থিতি আরও খারাপ হলে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

পানির চাপে ৩ ফুট খোলা হলো কাপ্তাই হ্রদের সব জলকপাট

পরের সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে ৫ দেশ, কার সমীকরণ কী?

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।