মূল সংবাদে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, নিহত ১

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
গাছের সাথে ধাক্কার পর দুমরে মুচড়ে যাওয়া  ট্রাক
ছবিঃ নিউজ ফাস্ট

যশোরের শার্শায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে ঘটনাটি ঘটেছে বলে জানান নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান। নিহত হেলপারের নাম আরিফ হোসেন (৩০)। তার বাড়ি বগুড়ার শেরপুরে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে যাওয়ার সময় নাভারন সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে কাভার্ড ভ্যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপার আরিফ হোসেন মারাত্মকভাবে আহত হয়।

[https://newsfast24.com/news/brahmnbadizaz-kukurer-kamde-sisush-aht-20]

পরবর্তীতে স্থানীয়রা আহত আরিফ হোসেনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার বলেন, সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত আরিফ হোসেন হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তখননে তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।

শার্শা থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, গাড়ির চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানটি হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।