মূল সংবাদে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) লোকসভা ও রাজ্যসভার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার (ইসিআই) সদর দপ্তর অভিমুখে এই প্রতিবাদ মিছিল বের করেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা।

মূলত ভোট চুরি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে এই কর্মসূচির ডাক দেয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমে এক প্রতিবেদন অনুযায়ী, মিছিলকে কেন্দ্র করে সংসদ ভবন ও নির্বাচন কমিশন ভবনের আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়। বসানো হয় উঁচু ব্যারিকেড।

এছাড়া আকাশবাণী ভবন ও ইসিআই সদর দফতরে বিপুলসংখ্যক পুলিশসহ র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন ছিল।

বিরোধীদের দাবি, সিইসি জ্ঞানেশ কুমারের অধীনে শুরু হওয়া বিশেষ সংশোধন প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের ভোটাধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এই ইস্যুতে সিইসির পদত্যাগ চেয়ে দেশজুড়ে আন্দোলন শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো।

জানা গেছে, ভোটাধিকার সম্পর্কিত এই উদ্বেগের বিষয়টি জানাতে শিগগিরই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছেন 'ইন্ডিয়া' জোটের প্রতিনিধিরা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর দেশটির ১৯টি বিরোধী দল বৈঠক করে ইসিআই অভিমুখে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, নিহত ১

পরের সংবাদ

সুন্দরবনের আশেপাশের ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।