মূল সংবাদে যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজী নজরুল জামায়াতের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন। পরে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের জেরে বিতর্ক তৈরি হলে দলটি তাকে বহিষ্কার করে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মানিক মিয়া অ্যাভিনিউর ঘটনাস্থলে যান।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল জানান, ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠিসাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সংগৃহীত ছবি
গত জুলাই মাসে ৭৫ বছর বয়সী এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে ১৯ বছর বয়সী এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সমালোচনার মুখে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। তবে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় তাকে দল থেকে বহিষ্কার করে।

দলটির সাতক্ষীরা-২ আসনের এমপি আব্দুল খালেক এক অনুষ্ঠানে জানান, ওই তরুণীর অনড় দাবির মুখে তার পরিবার গাজী নজরুলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছিল। তরুণীটি আজীবন তার সেবা করার কথা জানিয়েছিলেন। তবে দায়িত্বশীল পদে থেকে বয়সের এই ব্যবধানে এমন বিয়ে অসামাজিক বিবেচনা করে জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করে এবং তার সংসদ সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেয়।

সেই আলোচিত বিয়ের রেশ কাটতে না কাটতেই আজ ন্যাম ভবনের ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্র...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।