মূল সংবাদে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অটোরিকশা গ্যারেজে ডাকাতি, মালিককে হত্যা করে লুট

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
অটোরিকশা গ্যারেজে ডাকাতি, মালিককে হত্যা করে লুট
ছবিঃ নিউজ ফাস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের মালিক অহিদুল্লাহকে হত্যার পর লুটপাট করেছে ডাকাত দল। রোববার (২২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গ্যারেজ মালিক অহিদুল্লাহ ও তার স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় গ্যারেজে থাকা ৬০টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। অহিদুল্লাহকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান বলেন, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, এখনও নিখোঁজ ২৯

পরের সংবাদ

শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।