মূল সংবাদে যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পিস্তল ঠেকিয়ে ১ লাখ ১৮ হাজার টাকা ছিনতাই

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
পিস্তল ঠেকিয়ে ১ লাখ ১৮ হাজার টাকা ছিনতাই

নাটোর সদর উপজেলার পার হালসা এলাকায় পিস্তল ঠেকিয়ে এক লুব্রিকেন্ট কোম্পানির এরিয়া ম্যানেজারের কাছ থেকে ১ লাখ ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মোঃ কাওসার খান (৩০)। তিনি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার জামাল খানের ছেলে। তিনি এসি এক্টিভ লুব্রিকেন্ট কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

ভুক্তভোগীর নাম মোঃ কাওসার খান জানান ,সোমবার সন্ধ্যায় পার হালসা এলাকায় দুর্বৃত্তরা কাওসার খানের ওপর পিস্তল ঠেকিয়ে তাঁর কাছে থাকা ১ লাখ ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুনসুর রহমান জানান, ঘটনার খবর  পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

‘ভারমুক্ত’ হলেন এনবিআর চেয়ারম্যান মো. আহসান হাবিব

পরের সংবাদ

বান্দরবানে বজ্রপাতে শিশুসহ নিহত ২

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ