মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী বিকালে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করবেন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
প্রধানমন্ত্রী বিকালে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করবেন

নিষিদ্ধ ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে হলের একটি কক্ষে ডেকে নেওয়া হয় তাকে। ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে দেওয়া তার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক ঘণ্টা ধরে মারধর করেন। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে সেখানেই আবরার মারা যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ২

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।