মূল সংবাদে যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম সাবেক এই এমপিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার ওসি জানান, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নেত্রকোনা-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (৬৫) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে আছেন।

পরে জরুরি ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল, ব্যয় ৩৭০ কোটি

পরের সংবাদ

চীনের কারখানায় রোবটের সহায়তায় তৈরি হচ্ছে নতুন রোবট

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।