মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ঋণপত্র খোলার বিশেষ অনুমতি পেল এস আলমের এসএস পাওয়ার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ঋণপত্র খোলার বিশেষ অনুমতি পেল এস আলমের এসএস পাওয়ার

ঋণখেলাপি এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে আমদানি ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শতভাগ নগদ মার্জিনের বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক প্রতিষ্ঠানটির এলসি খুলতে পারবে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা দেওয়া হয়েছে।

রোববার এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, রূপালী ব্যাংককে এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে শতভাগ নগদ মার্জিনে আমদানি ঋণপত্র খোলার অনুমতি দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শ করে এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় অবস্থিত এসএস পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এস আলম গ্রুপ ও চীনা একটি প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় নির্মিত কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি ২০২৩ সালের সেপ্টেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যায়। এরপর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ ও এর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এর বড় একটি অংশ বর্তমানে খেলাপি।

প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো খেলাপি প্রতিষ্ঠানকে এলসিসহ নতুন করে ঋণসুবিধা দেওয়ার সুযোগ নেই। তবে, বিশেষ বিবেচনায় এসএস পাওয়ার-১ লিমিটেডের জন্য শতভাগ নগদ মার্জিনের বিপরীতে এলসি খোলার এ অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সাগরে নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

পরের সংবাদ

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।