মূল সংবাদে যান
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা জেলা জাসদ সভাপতি অধ্যাপক ইদ্রিস, সাধারণ সম্পাদক হেলাল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সাতক্ষীরা জেলা জাসদ সভাপতি অধ্যাপক ইদ্রিস, সাধারণ সম্পাদক হেলাল

সংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়ে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অধ্যাপক ইদ্রিস আলীকে সভাপতি এবং দিদারুল আলম হেলালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন জেলা নেতৃত্ব ঘোষণা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের একটি কনভেনশন হলে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সদ্যবিদায়ী সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুশাসন প্রতিষ্ঠা ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে জাসদের আদর্শ তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে প্রগতিশীল সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য এ.টি.এম মহব্বত আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান লবু, জাতীয় যুব জোটের সভাপতি মো. শাহজাহান আলী সাজু এবং বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) কেন্দ্রীয় সংসদের সভাপতি গৌতম চন্দ্র শীল।

এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা কাউন্সিল সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। পুরো উদ্বোধনী পর্বটি সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামত ও সর্বসম্মতিক্রমে অধ্যাপক ইদ্রিস আলীকে সভাপতি এবং দিদারুল আলম হেলালকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

নবগঠিত এই নেতৃত্ব দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে সাতক্ষীরায় সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।