মূল সংবাদে যান
রবিবার, ৩০ আগস্ট ২০২৬

সেপ্টেম্বরেই শুরু হচ্ছে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সেপ্টেম্বরেই শুরু হচ্ছে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসব শ্রমিক নেওয়ার উদ্যোগের পাশাপাশি বাংলাদেশ থেকে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া সরকার।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে সড়ক নির্মাণে মালয়েশিয়ার প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ‘সড়ক টেকসই করতে মালয়েশিয়ায় রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়। সেই প্রযুক্তি বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।’

এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও মালয়েশিয়া বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান তিনি।

এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোয় রিকশা চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে আইন করা হয়েছে এবং শিগগির এ-সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

পরের সংবাদ

পানির চাপে ৩ ফুট খোলা হলো কাপ্তাই হ্রদের সব জলকপাট

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।