ভারতের বিপক্ষে ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে রয়েছে বেশকিছু চমক। দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রসহ চূড়ান্ত একাদশে জায়গা করে নিয়েছেন ২০২৬ বিশ্বকাপে খেলা একাধিক তারকা ফুটবলার।
এই ম্যাচে ব্রাজিলের একাদশে পরিবর্তনের অন্যতম কারণ রাফিনিয়ার চোট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ডান উরুতে অস্বস্তি অনুভব করায় তিনি দল থেকে ছিটকে গেছেন।
তার জায়গায় পেদ্রোকে শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি।কলকাতায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
উল্লেখ্য, ব্রাজিল এবং ভারতের পাশাপাশি চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা সে টুর্নামেন্টে অংশ নিয়েছিল। প্রথমবার আয়োজিত সেই টুর্নামেন্টে ব্রাজিলকে শিরোপা জেতানোর পথে সর্বোচ্চ ৪ গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ানের খেলা আজও নিশ্চিত।
ভারতের ফুটবলপ্রেমীরা যে ভিনির সেই পারফরম্যান্স ভালোই মনে রেখেছেন, সেটা বোঝা গেল সেখানে তার জনপ্রিয়তায়। অবশ্য ব্রাজিল ও রিয়ালে নিয়মিত পারফর্ম করা ভিনি এমনিতেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজন। তবে ১০ বছর আগের সেই ভারত সফর ঠিকই মনে আছে ২৬ বছর বয়সী এ উইঙ্গারের।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মিডিয়া সিবিএফ টিভিকে ভিনি বলেন, ‘এগুলো দারুণ সব স্মৃতি; কারণ, আমি যখন ছোট ছিলাম, কখনোই কল্পনা করিনি যে এখানে আবার ফিরব। আমি এও জানতাম না যে সেই সময়ও ভক্তদের মনে আমার জন্য এত ভালোবাসা ছিল।’
ভিনি এরপর বলেন, ‘এই টুর্নামেন্টের (ব্রিকস অনূর্ধ্ব-১৬) সময়ই আমি (জনপ্রিয়তা) বুঝতে পারি এবং এর পরপরই বিশ্বকাপ এল, যেখানে আমি অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও সবাই আমাকে বার্তা পাঠিয়ে গেছে। এটি এমন এক ভক্তগোষ্ঠী, যারা আমাকে খুব কাছ থেকে অনুসরণ করে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি।’
ব্রাজিলের প্রথম একাদশ: পেদ্রো মরিস্কো (গোলরক্ষক), মারকুইনহোস, ডগলাস সান্তোস, ম্যাথেউস সিলভা, আর্থার দিয়াজ, দানিলো, আন্দ্রে স্যান্তোস, গ্যাব্রিয়েল বোনতেম্পো, এস্তেভাও পেদ্রো, ভিনিসিয়ুস জুনিয়র।