মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

যশোর সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫দিনে ২৬ লাখ ৬ হাজার ৬৮৫ টাকার চোরাচালান মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানান, ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত যশোরের বেনাপোল চেকপোস্ট আইসিপি,  আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল বিওপি ও হিজলী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৫ পিস শাড়ি, ২২ পিস থ্রি-পিস, পাঁচটি বালিশের কভার, পাঁচটি বিছানার চাদর, এক কেজি ৫০০ গ্রাম জিরা, তিন প্যাকেট ফুচকা, দুই কেজি কিসমিস, ১৬ টি কম্বল, ২টি হরলিক্স, ৮৮ পিস কলম, ১০৬৮প্যাকেট বিস্কুট, ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৯০টি চকলেট, ২০৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও এক হাজার ২০ টি বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করে।

জব্দকৃত মাদকদ্রব্যসহ চোরাচালানী মালামালের মূল্য ২৬ লাখ ৬ হাজার ৬৮৫ টাকা।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১১০৬

পরের সংবাদ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।