মূল সংবাদে যান
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন নওশাদ জমির

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন নওশাদ জমির
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির

জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা, তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে এ স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সংসদীয় নথি অনুযায়ী, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ মো. নুরুল ইসলাম-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়।

প্রস্তাবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে সভাপতি এবং আরও কয়েকজন সংসদ সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন-৮-এর সংসদ সদস্য শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলমগীর আব্দুল লতিফ।

সংসদীয় নথিতে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটির নিয়োগ, গঠন, কার্যাবলি ও দায়িত্ব পালনের বিষয়টি নির্ধারিত হয়েছে।

আইন প্রণয়ন, বিচারব্যবস্থার কার্যকারিতা, আইনি সংস্কার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের সংসদীয় তদারকিতে এ স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শালবনের ভেতর গড়ে উঠছে বর্জ্য শোধনাগার

পরের সংবাদ

আবারও সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।