মূল সংবাদে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ব্লক রেইড ও চিরুনি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন গ্রেপ্তার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ব্লক রেইড ও চিরুনি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন গ্রেপ্তার

রাজধানীতে চলমান সহিংসতা দমনে চলছে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ডিএমপি। গত ২৪ ঘন্টায় নুরুল ইসলাম নাহিদ এবং অভিনেত্রী জোতিকা জ্যোতিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরই মাঝে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত মাদ্রাসা ছাত্র সাদেকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বেশ কয়েক দিন ধরে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেয়াসহ চলছে একের পর এক নাশকতা। এমতাবস্থায় নাশকতা রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সন্দেহভাজনদের খুঁজতে একযোগে চলছে ব্লক রেইড ও চিরুনি অভিযান।

এই অভিযানের মধ্যেই উত্তরা থেকে আটক হন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা থাকা গ্রুপ আলো আসবেই এর সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

পুলিশের দাবি, ১৪টি মামলা ছাড়াও শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে নাহিদের বিরুদ্ধে। জ্যোতিকার বিরুদ্ধেও আছে সুনির্দিষ্ট অভিযোগ।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গতকাল রাতে উত্তরা পশ্চিম থানার একটি দল গিয়ে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বর্তমানে ১৪টি মামলা আছে। এসব মামলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও গ্রেপ্তার করেছে ডিবি উত্তরা টিমের একটি আভিযানিক দল। তার নামেও মামলা আছে বলে জানতে পেরেছি। তার সংশ্লিষ্টতা পর্যালোচনা করা হচ্ছে।

আমরা ব্লক রেইড ও চিরুনি অভিযান সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। যারা বাইরে থেকে নাশকতা করে ঢাকায় আশ্রয় নিয়েছে, তাদের ওপরও আমাদের নজরদারি রয়েছে।

পুলিশ জানায়, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে নগরীর নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে।

নিয়াজ মেহেদী বলেন, বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। চেকপোস্টসহ পেট্রোল বাড়ানো হয়েছে। আমাদের কাজ হচ্ছে, নগরবাসী যেন নির্বিঘ্নে তাদের স্বাভাবিক কাজ করতে পারেন।

পাশাপাশি গোপালগঞ্জসহ দেশের সাত জেলায় নেয়া হয়েছে বাড়তি নজর। মোতায়েন করা হয়েছে ৯৬ প্লাটুন বিজিবিও। এর মধ্যে ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

পরের সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সারাদেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।