মূল সংবাদে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

খুলনায় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পেট্রোলবোমা হামলা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
খুলনায় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পেট্রোলবোমা হামলা

খুলনা নগরীতে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট আতঙ্কের মধ্যেই এবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের (ডিসি ফুড) কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আগুনের সৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই তা নিভে যায়। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে ঘুড়ে দেখা যায়, খাদ্যগুদামের ভেতরে বিভিন্ন স্থানে কাচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পেট্রোল বোমার বোতল ভেঙে এসব কাচ ছড়িয়ে পড়ে। তবে আগুনে কার্যালয় বা গুদামের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন দেখা যায়নি।

ঘটনার পরপরই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফারাজীপাড়ায় অবস্থিত ডিসি ফুড অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।

বিস্ফোরণের পর আগুনের সৃষ্টি হলেও তা পরে নিভে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নিকো পাজকে ফেরাতে ৮ কোটি ইউরো খরচ করবে কি রিয়াল?

পরের সংবাদ

চট্টগ্রামে এমপির বাসভবনে হামলার চেষ্টা, আটক ৪

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।