মূল সংবাদে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

‘আমার ওপর কোনো ধরনের চাপ নেই’ বলে জামায়াত নেতার পদত্যাগ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
‘আমার ওপর কোনো ধরনের চাপ নেই’ বলে জামায়াত নেতার পদত্যাগ
ছবিঃ সংগৃহীত

দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে স্বেচ্ছায় গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। তার পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে আবুল কালাম শেখ জানান, ৫ আগস্টের পর থেকে তিনি কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তবে ব্যক্তিগত অপারগতার কারণে তিন মাস আগেই তিনি দলের দায়িত্বশীল নেতাদের কাছে পদত্যাগের কথা জানিয়েছিলেন। বিষয়টি এলাকার সাধারণ মানুষের কাছে স্পষ্ট করার উদ্দেশ্যেই তিনি গণমাধ্যমের সামনে এসেছেন বলে উল্লেখ করেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আমার ওপর কোনো ধরনের চাপ বা ভয়ভীতি নেই। কারো প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ নিজ সিদ্ধান্তে আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।’

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, ‘কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কালাম শেখ পদত্যাগ করেছেন। এটি তার ব্যক্তিগত বিষয়। তবে উপজেলা জামায়াতের সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।’

এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

পুত্রসন্তানের মা হলেন সামান্থা রুথ প্রভু

পরের সংবাদ

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।