মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায়। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। এ ছাড়া দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চরিত্র। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে।

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় তারা। এ ক্ষেত্রে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসই শুধু স্থান পেয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

পরের সংবাদ

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।