মূল সংবাদে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
ছবিঃ সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন। এ সংবাদ সম্মেলন যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে প্রতিবেদক ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

তবে জরুরি এ সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় বা আয়োজনের কারণ সম্পর্কে আমন্ত্রণপত্রে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মৃত্যুর পরও নেকির পাল্লা ভারী করবে যে ৩ কাজ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।