মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের ভেতরে পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জিয়াউল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে দুটি কৌটা পাওয়া গেছে।

তবে সেগুলো পেট্রোল বোমা এবং নাশকতার অংশ কি না, তদন্ত না করে এখনই বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল থেকে যাওয়ার পর আমাদের লোকজন ওই দুটি কৌটা পেয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, নগরীর ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরানো কাঠের স্তূপে আগুন দেয় দুর্বৃত্তরা।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সমিটারের কাঠের বক্স পুড়ে গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ভরুলিয়া এলাকার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাসভবনে আগুন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।