মূল সংবাদে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল
ছবিঃ নিউজ ফাস্ট

রাজধানী ঢাকায় শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, আজ দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী পর্যায়ের নেতারা অংশ নেবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

পরের সংবাদ

পুত্রসন্তানের মা হলেন সামান্থা রুথ প্রভু

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।