মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বেনাপোল-শার্শায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা গ্রেপ্তার।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বেনাপোল-শার্শায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা গ্রেপ্তার।

যশোরের বেনাপোল ও শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ৫ জন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সারাদিন পৃথক পৃথক অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানার পুলিশ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

শার্শা থানার পুলিশ উপজেলার ধান্যতাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে আব্দুল মান্নান (৫২) কে গ্রেপ্তার করে। তিনি কায়বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। অপর এক অভিযানে উলাশি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমানকে (৬৬) গ্রেপ্তার করা হয়। তিনি উলাশী কামারপাড়া গ্রামের মৃত মাস্দার বক্সের ছেলে।

বেনাপোল পোর্ট থানার পুলিশ থানার বড় আঁচড়া গ্রাম থেকে সোহাগ মোল্লার ছেলে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সজল মোল্লা (২০), রঘুনাথপুর গ্রামের উছমান মল্লিকের ছেলে বাহাদুরপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আতাউর মল্লিক (৪৬) ও  বোয়ালিয়া মানিক গ্রামের মৃত আহসান আলী মল্লিকের ছেলে বাহাদুরপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মার্জন আলী (৫০) কে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শার্শা থানার গত ১৯ সেপ্টেম্বরের মামলা নম্বর-২৩ ও জিআর নম্বর-৩০২ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিষয়ে মামলার নথি ও অভিযোগ যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধের সঙ্গে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নদীতে বড়শিতে মিলল ১৩ কেজির চিতল, ১১ হাজার ৪৭৫ টাকায় বিক্রি

পরের সংবাদ

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।