মূল সংবাদে যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয় ত্যাগ করেন তিনি।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন।

অন্যদিকে সালাম গ্রহণ করে উপস্থিত সবার সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন হাফিজ উদ্দিন।এ সময় দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন হাফিজ উদ্দিন।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এরপর তিনি কঠোর প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।

উল্লেখ্যঃ গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত প্রায় এক মাস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।