মূল সংবাদে যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে নিভল আরও ৫ প্রাণ, ১৭ দিনেই ৭৯ প্রাণহানি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ডেঙ্গুতে নিভল আরও ৫ প্রাণ, ১৭ দিনেই ৭৯ প্রাণহানি

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৭৬ জনে।

এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ১৭ দিনে মারা গেছেন ৭৯ জন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৮৪ জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ১৭ দিনেই ডেঙ্গুতে ৭৯ জনের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৮৪ জন মারা গেছেন। এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৮ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ, ইরানের বিরুদ্ধেও...

পরের সংবাদ

সরকারি গাড়ি কেনায় মূল্য বেঁধে দিল অর্থ মন্ত্রণালয়

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।