মূল সংবাদে যান
রবিবার, ০১ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, মোট ১২৫৪

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, মোট ১২৫৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু নথিভুক্ত হয়নি।

রোববার (১ রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৪৯ শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৪ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৩ হাজার ৯৩৫ জনের হাম শনাক্ত হয়েছে।

আর নতুন করে ১ হাজার ৩৫৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজার ১৩ জনে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ভারতকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ফিলিপস

পরের সংবাদ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।