মূল সংবাদে যান
রবিবার, ০১ নভেম্বর ২০২৬

“বাঁচার জন্য দৌড়ে এসেছিলেন রাস্তায়, কিন্তু শেষ রক্ষা হলো না!”

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
“বাঁচার জন্য দৌড়ে এসেছিলেন রাস্তায়, কিন্তু শেষ রক্ষা হলো না!”

রাজধানীর লালবাগে বাইতুল ফালাহ মসজিদের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাস্তায় পড়ে থাকা যুবকের মরদেহ ঘিরে এলাকা ঝুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ওই যুবকের নাম বিপ্লব। তার বাবার নাম নজরুল ইসলাম। তিনি ৬ নম্বর গলির সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়দের দাবি, মসজিদের অপর পাশের একটি ভবনের কাছ থেকে দৌড়ে এসে রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালবাগ থানা পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, কিংবা এটি হত্যাকাণ্ড কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

লালবাগ থানার ওসি জামিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিউজ ফাস্টকে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। বন্ধুদের সাথে দ্বন্দ্বের ফলে এই হত্যাকন্ডটি সংঘঠিত হতে পারে বলে জানান তিনি।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে লালবাগ থানা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

রোনালদোকে নিয়ে অনিশ্চয়তার মাঝে পর্তুগালের বড় ধাক্কা

পরের সংবাদ

যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নি...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।