মূল সংবাদে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩০

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩০

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে নৌকা দুটির মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, এতে বেশ কয়েকজন পানিতে ডুবে মারা যান। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানান, ‘দিয়ু সে কাশে’ নামের একটি ধাতব নৌকা রাজধানী কিনশাসা থেকে আসার সময় ‘এইচবি সুপার ভিক্টোর’ নামের কাঠের নৌকার সঙ্গে ধাক্কা খায়। দ্বিতীয় নৌকাটি বাসিঙ্গা থেকে আসছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

একদিনেই ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ

পরের সংবাদ

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, চুক্তি বুধবার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।