মূল সংবাদে যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৪ জন।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানানয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনের হাম উপসর্গ পাওয়া গেছে। আর ২৩ হাজার ১২২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেট বিভাগে দুজন এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে সবচেয়ে বেশি ৪৯১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এরপর চট্টগ্রাম বিভাগে ১০০, রাজশাহীতে ৯৩, সিলেটে ১৯২, বরিশালে ৬৫, ময়মনসিংহে ৮৪, খুলনায় ৫০ এবং রংপুর বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ২০২৬ সালের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সারা দেশে এ কর্মসূচিতে মোট ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ১৩১ ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে টিকাদানের হার দাঁড়িয়েছে ১১৬ দশমিক ৮ শতাংশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বিমানবাহিনীর সাবেক প্রধান গ্রেপ্তার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।